মনোনয়নে সাকিবের চেয়ে যোগ্য ছিলেন ব্যারিস্টার সুমন ?

মনোনয়নে সাকিবের চেয়ে যোগ্য ছিলেন ব্যারিস্টার সুমন ?



মনোনয়নে সাকিবের চেয়ে যোগ্য ছিলেন ব্যারিস্টার সুমন ?

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী নির্বাচন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ৩০০ সংসদীয় আসনে দলটির মনোনয়ন পেতে ফর্ম কিনেছিলেন ৩ হাজার ৩৬২ জন। যার মধ্যে ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান ও ব্যারিস্টার সুমন। 

চূড়ান্ত প্রার্থী বাছাইয়ে টিকে গেছেন সাকিব। দলটির সিলেকশনে জায়গা পাননি ব্যারিস্টার সুমন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট করেছে, যেখানে কথাটি ঠিক এমন ‘মনোনয়নে সাকিবের চেয়ে যোগ্য ছিলেন ব্যারিস্টার সুমন’। 

যোগ্যতায় কে এগিয়ে সেই আলোচনার আগে যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের সিদ্ধান্তকে যথাযথ সম্মান জানানো হচ্ছে। সাকিব বাংলাদেশ ক্রিকেটকে দীর্ঘ সময় সার্ভিস দিয়েছেন। ব্যারিস্টার সুমন গত কয়েক বছরে সামাজিক উন্নয়নমূলক কাজ করেছেন। একই সাথে ফুটবলে দারুণ পরিবর্তন নিয়ে আসার চেষ্টাও করে যাচ্ছেন। এসব অস্বীকার করার কোন সুযোগ নেই।

দুজন ব্যক্তিই বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন। এবং সেটি অবশ্যই প্রত্যক্ষ ভাবে। এ দুজনের মধ্যে কে বেশি যোগ্য সেটি আলোচনার বিষয় হতে পারে না। তবে যদি-কিন্তুর হিসাব মেলানো যেতে পারে। 

মনোনয়ন না পাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সুমন সাহেব। সাকিব মনোনয়ন না পেলে নিশ্চয়ই এমন কোন সিদ্ধান্ত নিতেন না। আর একারনেই হয়তো সাকিব টিকে গেছেন কর্তাদের খাতা কলমে। এছাড়াও থাকতে পারে অভ্যন্তরীণ অনেক বিষয়। 

তথ্য সূত্র : ফেসবুক মাধ্যম (কালেক্টেড)!!

Post a Comment

0 Comments

Comments Adds 2